মুড়ির ট্রাকে ১৯ কেজি গাঁজা

কিশোরগঞ্জের ভৈরবের বাসস্ট্যান্ডের দুর্জয় মোড় এলাকায় ঢাকাগামী মুড়ি বোঝাই পিকআপ থেকে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে জিলানী ও স্বপন নামের দুই জনকে। তারা পিকআপের ড্রাইভার ও হেলপার বলে জানা গেছে।

ত্রিশ হাজার টাকার বিনিময়ে ওই গাঁজা ব্রাহ্মনবাড়ীয়া থেকে ঢাকায় নিয়ে যাত্তয়া হচ্ছিলো বলে পুলিশ জানায়।

এ ব্যাপারে মাদক আইনে মামলা দিয়ে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে। আসামি জিলানীর বাড়ী ভৈরবের কালিপুরে তার পিতার নাম মজনো মিয়া। স্বপনের বাড়ী ব্রাহ্মনবাড়িয়ার সুহিলপুরে তার পিতার নাম  রহমান মিয়া বলে জানা গেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদে জানা যায় যে মুড়ির ট্রাকে ঢাকায় গাঁজা যাচ্ছে। সে মোতাবেক দুপুর ২ টায় দুর্জয় মোড় এলাকায় যানবাহনে তল্লাশি শুরু হয়।এ সময় মুড়ি বোঝাই ট্রাকটি  তল্লাশি চৌকি এলাকায় থামে ট্রাকটি তল্লাশি করে মুড়ি বস্তার নিচে লুকিয়ে রাখা অবস্থায় ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মুড়িসহ ট্রাকটি জব্দ করা হয়। গ্রেফতার করা হয় ট্রাকের ড্রাইভার ও হেলপারকে। এ ব্যাপারে ভৈরব থানায় মাদক আইনে মামলা দিয়ে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন বলেন, পুলিশ যখন করোনা নিয়ে ব্যস্ত এ সময় মাদক ব্যবসায়ীরা সক্রিয় হয়ে উঠছে। তারা যতই কৌশল পরিবর্তন করুক না কেন, কোনো ছাড় নয়।

Leave a comment