করোনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পাপী মনার গান

করোনাভাইরাসে বিপর্যস্ত নিউইয়র্কসহ পুরো আমেরিকা। চারদিকে মৃত্যুর খবর। কোথাও ভালো কোনো খবর নেই। ঠিক এমন সময়ে করোনা নিয়েই উজ্জীবনের গান গাইলেন শিল্পী পাপী মনা। নিউইয়র্কে বসবাসরত শিল্পী পাপী মনা এর আগেও অনেকবার উজ্জীবনের গান গেয়েছেন।

করোনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পাপী মনার গাওয়া গানটি অ্যাপল মিউজিক, আমাজন মিউজিক, গুগল প্লে মিউজিক, ইউটিউবসহ সবখানেই শোনা যাচ্ছে। পাপী মনা বলেন, বিশ্বজুড়ে তিনি জনপ্রিয় এমন আরও কিছু গান করতে চান, যা সবার হৃদয়ে থেকে যাবে। সারা বিশ্বের মানুষ তাঁকে চিনবে গান দিয়ে।

আন্তর্জাতিক অঙ্গনে পাপী মনার গাওয়া গানটির অর্থ কিছুটা এমন দাঁড়ায়—
‘বর্তমান সময় থেকে উত্তরণ হবে একদিন
আবার জেগে উঠবে প্রিয় শহর
আবার আমরা হাত ধরব একে অপরকে ভালোবেসে
আশার সূর্য উঁকি দেবে শহরের আকাশে
কোলাহলমুখর হবে আমার প্রিয় শহর
নির্জন এই শহর
মুখোশ পরে জীবনসংগ্রামে লিপ্ত মানুষ
হাসপাতালে ডাক্তাররা চিকিৎসা দেন
বন্ধুহীন শিশু
এই সব দৃশ্য, যা বর্তমান শহরের খণ্ড চিত্র
তার পরিবর্তন হবে
জেগে উঠবে জীবন শহরের আর
বর্তমানের এই অসম্ভব ছবি হয়ে যাবে মানুষের বেঁচে থাকার সংগ্রামের দলিল।’

Leave a comment